সিলেটে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচের আভাস | Sports News
1,982 views · Published 23 November 2018 · 2:37 · Indexed 29 September 2026
Channel: SOMOY TV · 2018 · People & Blogs
সিলেটে দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এক ম্যাচের আভাস পাওয়া যাচ্ছে। মধ্যাঞ্চলের ২৮২ রানের জবাবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল অলআউট হয়েছে ২৮১ রানে। ২য় দিনের শেষদিকে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২ রান সংগ্রহ করেছে মধ্যাঞ্চল। ফলে তাদের লিড দাঁড়িয়েছে তিন রানে। রাজশাহীতে অন্য ম্যাচে বেশ এগিয়ে আছে উত্তরাঞ্চল। তাদের ৪৪৫ রানের জবাবে দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে পূর্বাঞ্চল। ২৮২ রানের জবাবে ২৮১ রান। জমে ওঠা এক ম্যাচেরই সারাংশ। সিলেটে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলের চেয়ে এক রানের লিডটাও তৃপ্তি দিতে পারে মধ্যাঞ্চলকে। অথচ দ্বিতীয় দিনের শুরুটায় আধিপত্য দক্ষিণাঞ্চলেরই। শাহরিয়ার নাফিস-এনামুলের উদ্বোধনী জুটির উপহার ৭২ রান। এনামুল ৩১ রান করে ফিরলে, নাফিস-ফজলে রাব্বী যোগ করেন আরো ৭৭ রান। জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্র্যাত্য শাহরিয়ার নাফিস হাঁকান প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৪তম ফিফটি। দলীয় ১৪৯ রানে নাফিস ফেরেন ৭১ রান করে। এরপর ছোটোখাটো একটা ঝড়। তুষার ইমরান, রকিবুল হাসান, নুরুল হাসান সোহান সেই ঝড়ে উড়ে গেছেন। একপ্রান্তে অবিচল ফজলে রাব্বি আর ১০ নম্বরে নামা রুবেল হোসেনের দৃঢ়চেতা ব্যাটিং বাঁচিয়েছে তারকাঠাসা দলটিকে। রাব্বি ফিরেছেন সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে। ৩০ রান করা রুবেল শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হন, দলীয় রান তখন ২৮১। মোশাররফ রুবেল নিয়েছেন ৪উইকেট। শেষদিনের দুই ওভার নিশ্চিন্তে কাটিয়ে দিয়েছেন লিটন দাস আর সাইফ হাসান। স্কোরবোর্ডে জমা করেছেন দুই রান। রাজশাহীতে অতোটা জমে ওঠা গল্প নেই। একপেশে ম্যাচের আভাস পাওয়া যায় প্রথমদিনেই। পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথমদিনেই উত্তরাঞ্চলের সংগ্রহ ২ উইকেটে ৩৩৫ রান। প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়ে উইকেটে নাইম-জহুরুল। দ্বিতীয় দিনে তিন অংকের ফিগারটা কতোদূর নিয়ে যান এই দু'জন সেটিই ছিল দেখার। তবে খুব বেশি এগোতে পারেননি জহুরুল ইসলাম। দিনের শুরুতেই ফিরেছেন ১০৪ রান করে। নাঈম ইসলাম আগলে ছিলেন কিছুক্ষণ। তার সংগ্রহ ১৩৭ রান। দুজনের বিদায়ের পর বিশাল সংগ্রহের স্বপ্ন পূরণ হয়নি উত্তরাঞ্চলের। সাব্বির রহমান ফিরেছেন একেবারে খালি হাতে। দল গুটিয়ে গেছে ৪৪৫ রানে। জবাবে পূর্বাঞ্চল ওপেনার রনি তালুকদার পেয়েছেন ফিফটি। তবে শামসুর, জাকির-আফিফদের ব্যর্থতায়, দিনশেষে পূর্বাঞ্চলকে জেঁকে বসেছে ফলোঅনের শঙ্কা। ৩২০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করতে হয়েছে দলটিকে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.somoynews.tv "SOMOY TV" is the Most Reliable News Source and Leading 24/7 News Based TV Channel in Bangladesh ==================== Somoy TV has the sole rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except SOMOY TV (SOMOY Media Limited). This Channel is the Based on News and Current Affairs. The uploaded all contents are Made by our own team. Also Sometimes We are using some Third-Party materials where we have the specific authorization and permission to use this on YouTube. Stay Connected with us: ==================== "SOMOY TV (Somoy Media Limited)" is the Leading 24/7 News Based TV Channel in Bangladesh. Website: http://www.somoynews.tv Google Plus: https://plus.google.com/+somoytvnetupdate YouTube: http://www.youtube.com/somoytvnetupdate Facebook: http://www.facebook.com/somoynews.tv Twitter: http://www.twitter.com/somoytv
More from this channel
-
2:22
রোগীদের জিম্মি নিয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছে ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স মালিকরা | DMC | Somoy TV
-
2:17
এসডিজি বাস্তবায়নে আঞ্চলিক সহযোগিতার নানা দিক নিয়ে সিপিডির সেমিনার | BD Business News Update
-
2:56
'আদালতে বিচারাধীন বিষয়ে রাজনৈতিক বক্তব্যের কোন সুযোগ নেই' | Niko Agreement Update | Somoy TV
-
2:51
কলঙ্কজনক ফুটবল! | নানা বিতর্কের মধ্যেও চ্যাম্পিয়ন আবাহনী | Bangladesh Federation Cup | Somoy TV
-
0:29
ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের সঙ্গে জড়িতদের মনোনয়ন না দেয়ার আহ্বান | Chottogram News | Somoy TV
-
0:37
নানা কর্মসূচির মধ্য দিয়ে তাজরিন ফ্যাশন ট্রাজেডি দিবস পালিত | Tazreen Fashions Disaster | Somoy TV
-
44:48
অভিযোগের সমতল মাঠ | সম্পাদকীয় | ২৩ নভেম্বর ২০১৮ | SOMPADOKIO | TALK SHOW
-
1:50
সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতার তাগিদ দেন বিশিষ্টজনদের | Nirbachon