One thousand timber bridges will be replaced with new concrete ones, say source of Nabanna

2,298 views · Published 10 November 2018 · 0:29 · Indexed 5 October 2026

Channel: ABP ANANDA · 2018 · People & Blogs

Watch on YouTube

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জের। ৪০ বছরের পুরনো সেতুগুলিকে ভেঙে কংক্রিটের সেতু তৈরির সিদ্ধান্ত রাজ্যের। এক হাজারটি কাঠের ব্রিজের পরিবর্তে তৈরি হবে কংক্রিটের সেতু। খবর নবান্ন সূত্রে। নতুন সেতুগুলির প্রস্থ হবে সাড়ে চার মিটার। চার চাকার গাড়ি যাতায়াতের উপযুক্ত হবে এই সেতু। এর জন্য খরচ ধার্য হয়েছে ৭৬০ কোটি টাকা। পরিকাঠামো ও উন্নয়ন তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাইটস-কে।

More from this channel