Rare snake recovered from Jalpaiguri

198 views · Published 22 September 2018 · 3:07 · Indexed 21 September 2026

Channel: Ebela Online · 2018 · News & Politics

Watch on YouTube

রূপ দেখলে চোখ টানবে। কিন্তু একবার দংশনেই ঘটতে পারে জীবনহানি। সঠিক সময়ে চিকিৎসা না হলে কান, নাক, চোখ, দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হয়ে অচিরেই মৃত্যু অবধারিত। লোকালয় থেকে উদ্ধার লুপ্তপ্রায় অতি বিরল প্রজাতির গ্রিন পিট ভাইপার প্রজাতির সাপ। জলপাইগুড়ির ধুপগুড়ির  মাগুরমারি গ্রাম থেকে শুক্রবার এই সাপটিকে উদ্ধার করা হয়। সাপটি দেখতে একদম সবুজ রঙের। সর্প বিশেষজ্ঞ মিন্টু চৌধুরী জানান, এরা সাধারণত চা বাগান ও পাহাড়ি এলাকায় থাকে। দেখতে খুবই সুন্দর। কিন্তু বিষ মারাত্মক। প্রায় তিন ফুট লম্বা এই সাপটিকে পরে বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

More from this channel