SRFTI student allegedly molested by two seniors

692 views · Published 12 November 2018 · 1:19 · Indexed 30 September 2026

Channel: ABP ANANDA · 2018 · People & Blogs

Watch on YouTube

কলকাতার এসআরএফটিআই-এর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। কলকাতা শহরে পড়তে আসা ঝাড়খণ্ডের এই তরুণীকে একাধিকবার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এসআরএফটিআই-এর ওই ছাত্রীর দাবি, গত ২০ অক্টোবর ও ৬ নভেম্বর তাঁর শ্লীলতাহানি করে দুই সিনিয়র। এক বান্ধবীর সঙ্গে কথা বলার সময়েই শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপর পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীর নামেও একটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে।

More from this channel