কে হবে পোড়ামন-টু’ এর নায়ক মোশারফ করিম না চঞ্চল চৌধুরী | Poramon 2 Movie Actor Mosharraf or Chonchol

3,105 views · Published 16 February 2017 · 1:20 · Indexed 27 September 2026

Channel: Star Golpo · 2017 · Entertainment

Watch on YouTube

২০১৩ সালে ‘পোড়ামন’ শিরোনামের সিনেমা নির্মাণ করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া । জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার এ সিনেমাটির সিক্যুয়েল ‘পোড়ামন-টু’ নির্মাণের ঘোষণা দিয়েছে এ প্রযোজনা প্রতিষ্ঠান।
‘পোড়ামন’ সিনেমায় সাইমন-মাহি অভিনয় করলেও এ সিনেমায় থাকছেন না তারা। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, “‘পোড়ামন-টু’র জন্য কোনো শিল্পীকেই আমরা এখন পর্যন্ত চুক্তিবদ্ধ করিনি। তবে প্রাথমিকভাবে গল্পের নায়ক হিসেবে মোশাররফ করিম অথবা চঞ্চল চৌধুরীকে নিতে চাচ্ছি। এ ছাড়া আরো একজন নায়ক থাকবেন। তবে নায়িকা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। সিনেমাটির গল্পের জন্য ১৬-১৯ বছরের মায়াবী চেহারার একজন সুন্দরী তরুণী প্রয়োজন।
‘পোড়ামন-টু’ সিনেমাটি পরিচালনা করবেন নবাগত নির্মাতা রায়হান রাফি। সিনেমার গল্পে পরী ও সুজন নামের এক প্রেমিকযুগলের ভালোবাসার করুণ পরিণতি দেখানো হবে। নির্মাতা সূত্রে জানা যায়, আগামী ২৩ এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। তো বন্দুরা, আপনাদের কি মনে হয় মোশাররফ করিম না চঞ্চল চৌধুরী কাকে মানাবে এই মুভি তে । কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। 

*** ANTI-PIRACY WARNING ***
This content is Copyright to Star Golpo. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

Star Golpo Official YouTube Channel : http://youtube.com/StarGolpo

Official facebook page : https://www.facebook.com/StarGolpo

Official Twitter : https://twitter.com/stargolpo

Official Website : http://www.stargolpo.com

More from this channel