আপনি কি আপনার পালিত পুত্রের সাবেক স্ত্রীকে বিবাহ করতেন?
3,432 views · Published 19 September 2018 · 5:38 · Indexed 22 September 2026
Channel: Abdullah Sameer · 2018 · People & Blogs
Bangla version of "Would you Marry your adopted son's ex wife" My Patreon: https://www.patreon.com/abdullahsameer My Support page: http://abdullahsameer.com/support Join my private mailing list: https://list.abdullahsameer.com/signup Other interesting videos: ► The great sacrifice of Eid https://youtu.be/5TwqF9u5rUg ► Hajj, where people go to die https://youtu.be/NLjLXuc_RXQ My articles: ► Debunking “The One True Islam” Fallacy https://medium.com/p/the-one-true-islam-fallacy-dbaf9384f176 ► Muhammad’s false prophecies https://medium.com/p/muhammads-false-prophecies-656ebc0e7b88 Follow me at: ► Twitter: https://twitter.com/abdullahadam ► Facebook: https://www.facebook.com/abdullah.sameer.71 নবী চরিত্র গুলোর বৈশিষ্ট্য সমূহের একটি আকর্ষণীয় দিক হচ্ছে তারা প্রায়শ তাদের ক্ষমতাকে ব্যবহার করে তাদের অনুসারীদের থেকে যৌন সুবিধা ভোগ করতে চায়। আমি আপনাদের কোরআন শরীফের একটি আয়াত বলব যা একমাত্র নবী মুহাম্মদের ক্ষেত্রে প্রযোজ্য অন্য কারো ক্ষেত্রে না। তারপরও দাবী করা হয় যে এই আয়াতটি নাকি তার "অনুসারী বা উম্মতদের" জন্য। আমি সব মুসলমানদের চ্যালেঞ্জ করতে চাই আপনারা কি নবী মুহাম্মদ ছাড়া এমন একজনকে চেনেন যে কখনো এই কাজটা করেছে? “হোলি হেল” নামক ছবিটিতে কাল্ট লিডার মিশেল তার কারিশমা এবং ঐশ্বরিক প্রতিপত্তি ব্যবহার করে তার দলের কম বয়স্ক ছেলেদের দুর্বলতার সুযোগ নেয়। এই সিনেমাটা দেখার সময় আমার মনে হয়েছে মিশেল যদি একজন ড্যান্সার না হয়ে যুদ্ধবাজ নেতা হত এবং একবিংশ শতাব্দীতে জন্ম গ্রহণ না করে কুসংস্কারের যুগে জন্ম নিত তবে হয়তো সেও নবী মুহাম্মদ এর মত বিশাল সংখ্যক অনুসারী সংগ্রহ করতে সফল হত। তার অনুসারীরা যখন হাতেনাতে প্রমাণও পেয়েছিল যে এই লোকটি তাদের নিপীড়ন করে যাচ্ছে তারপরও তারা তা বিশ্বাস করতে রাজি হয়নি বরং তার দলের মধ্যে থেকে গিয়েছে। পরবর্তী ভিডিও ক্লিপটিতে end of the world documentary থেকে নেয়া একটি দৃশ্য দেখানো হবে যেখানে অন্য একজন কাল্ট লিডার তার অনুসারীদের বলেছে যে সে ঐশ্বরিক আদেশ পেয়েছে যে তাকে তার ছেলের স্ত্রীর সাথে যৌনসঙ্গম করতে হবে। গল্পটির সাথে নবী মোহাম্মদের ঘটনার কিছুটা পার্থক্য আছে তবে তারপরেও এটা আমাদের জন্য একটি শিক্ষামূলক উদাহরণ। যদি এমন একটা কিছু থাকে যা মুহাম্মদের সমগ্র নবুওয়াতকে জালিয়াতি হিসাবে প্রমাণ করতে পারে, তবে তা জয়নব সম্পর্কে 'কোরআনের স্পেশাল আয়াত নাজিল হবার ঘটনা'। কাল্ট লিডারেরা সবসময়ই তাদের শক্তি ব্যবহার করে কাঙ্ক্ষিত নারীদের সাথে যৌন মিলনের ব্যবস্থা করে। আমরা অনেকবারই এইরকম ঘটনা নতুন নতুন করে ঘটতে দেখেছি । জিম জোনস, সাঁথিয়া সাই বাবা, ফাদার ইয়োদ, ওয়ারেন জেফস, ডেভিড বার্গ, অসও এবং এই রকম আরো অনেকে এই কাজ করেছে তারপর আছেন নবী মোহাম্মদ। তারা সবাই নিজেদের ঐশ্বরিক স্ট্যাটাস এবং বিশুদ্ধতার বাহানা ব্যবহার করে মহিলাদের সাথে যৌন সঙ্গম করবার সুযোগ আদায় করতেন। এখন আপনারা পরবর্তী আয়াতটি দেখে বলুন এটা কি আদৌ ঈশ্বর প্রদত্ত বাণী হতে পারে কিনা। কোরআনে ৩৩ নম্বর সুরার ৩৭ নম্বর আয়াতে বলা আছে যে “আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন; আপনিও যাকে অনুগ্রহ করেছেন; তাকে যখন আপনি বলেছিলেন, তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় কর। আপনি অন্তরে এমন বিষয় গোপন করছিলেন, যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন। আপনি লোকনিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অতঃপর যায়েদ যখন যয়নবের সাথে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করলাম যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোন অসুবিধা না থাকে। আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে। “ [ সুরা আহযাব ৩৩:৩৭ একটু চিন্তা করে দেখুন আল্লাহ এখানে বলছেন যে তোমাদের পালিত পুত্রদের যখন স্ত্রীর প্রয়োজন পড়বে না আমরা নিশ্চিত করতে চেয়েছি যে মুমিনরা যাতে বুঝতে পারে যে তোমরাও চাইলে তাদের বিয়ে করতে পারবে । যাতে এই প্রক্রিয়ায় কোনো বাঁধা না থাকে। আসুন একটু ভালোভাবে ভেবে দেখি আপনি কেন আপনার পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করতে চাইবেন? কেন এটা সব বিশ্বাসীদেরকে ব্যাখ্যা করে দেবার জন্য এত জরুরি হয়ে পড়ল ? সহজভাবে বলতে গেলে মোহাম্মদ নিজে জয়নবকে চেয়েছে। এছাড়া এর কোনো ভিন্ন ব্যাখ্যা হতে পারে না। আপনি কি এমন একজন মুসলমান কে চিনেন যে তার পালিত পুত্রের সাবেক স্ত্রীকে বিয়ে করেছেন? পবিত্র ব্যক্তিরা সবসময় যৌনতার ক্ষেত্রে এসে হার মানে়। যখন তারা কোন কিছু চায় সেটার জন্য তাদের ক্ষমতা ব্যবহার করতে দ্বিধাবোধ করে না। এই মহাবিশ্বের অধিকর্তার আসলে কোন দায় ঠেকে নাই এটা জানার জন্য যে মোহাম্মদ তার কাজিনকে কিংবা পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করেছেন কিনা। সম্ভবত কি হয়েছিল? নবী মোহাম্মদ কাহিনী বানিয়েছিল। সে জয়নবকে চাইত। তাকে পেয়েছিল। এখানে প্রশ্ন করার কিছু নাই। ভন্ড নবীরা এটাই করে থাকে। তারা যৌনসংগম করার জন্য তাদের ক্ষমতাকে ব্যবহার করে। ইতিহাসে আমরা বারবার এমন ঘটনার উদাহরণ দেখেছি। নাকি -আল্লাহ খুবই স্পেশাল এবং অস্বাভাবিক প্রেক্ষাপটে মুমিনদের জন্য তাদের পালক পুত্রের স্ত্রীকে বিবাহের অনুমতি দিতে এই আয়াত নাযিল করেছেন? আপনি কি আসলেই এটাকে সম্ভব বলে় বিশ্বাস করেন? সবশেষে আমাকে বলতে হচ্ছে ৩৩ নম্বর সুরার ৩৭ নম্বর আয়াতটি এমন একটি আয়াত মুহাম্মদ যে ভন্ড নবী ছিলেন তা প্রকাশ করে দিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি আপনি এমন একজন মুসলমানকে বের করে দিতে পারবেন যে এই আয়াতের নির্দেশ নিজের জীবনে বাস্তবায়ন করেছেন? যদি আপনি তা না পারেন আপনি নিশ্চিত থাকতে পারেন নবী মুহাম্মদ তার নিজের স্বার্থে এই আয়াত রচনা করেছিলেন। Download link https://drive.google.com/open?id=1uGMs9mBjN_rwvbSRnPEn3RtU0wDs5s8C English version https://www.youtube.com/watch?v=ZRJz7SsXYPs