মুশফিকের দিকে তাকিয়ে আছে বিসিবি | Bangladesh cricket News | bd sports

509 views · Published 20 February 2017 · 2:25 · Indexed 1 October 2026

Channel: Mixer World · 2017 · Entertainment

Watch on YouTube

মুশফিকের দিকে তাকিয়ে আছে বিসিবি | Bangladesh cricket News | bd sports

বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। শুধু অধিনায়কত্বই নয়, লাল-সবুজের ক্রিকেট দলের উইকেটরক্ষক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকাও তিনি পালন করে থাকেন। একাধারে তিনটি গুরু দায়িত্ব তিনি একাই সামলান আর এই তিনটি দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো কিছুটা হাঁপিয়ে উঠেছেন মিস্টার ডিপেন্ডেবল।ব্যাট হাতে দেদার রান আসছে, অধিনায়কত্বও করছেন ঠিকঠাক, যদিও মাঝে মধ্যে সিদ্ধান্ত কিছুটা ভুল হয়। তারপরেও টেস্টে বদলে যাওয়া বাংলাদেশের রূপকার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন মুশফিক।
কিন্তু সম্প্রতি মুশফিককে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। উইকেটের পেছনে তার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। বোলারদের বল তার গ্লাভস ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। এতে করে উইকেটতো হাতছাড়া হচ্ছেই, থার্ডম্যান ও ডিপস্কয়ার লেগ অঞ্চল দিয়ে রানও পাচ্ছে প্রতিপক্ষ। আবার মিস হচ্ছে স্ট্যাম্পিংও।
তাই বিষয়টি নিয়ে বেশ নড়েচড়ে বসেছেন বাংলাদেশ ক্রিকেটের কর্তাব্যক্তিরা। বোর্ডের বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে মুশফিক নাকি কিপিং ছেড়েই দিচ্ছেন। আর সেজন্য খুব শিগগিরই তার সাথে আলোচনায় বসবেন বোর্ড কর্তারা।

Mushfiqur Rahim is the test captain of Bangladesh Cricket team.He is not only a captain but also a dependable batsman and wicket keeper.

Mixer world provides bangladesh cricket news 2016, bagladesh cricket news, bangladesh cricket news update, bangladesh cricket news today, bcb cricket news,bangladesh cricket 2017,bangladesh cricket news 2017,bd cricket news,cricinfo bangladesh,bpl news.It is a bd sports news channel.
bd cricket news update পেতে Subscribe করুন:https://www.youtube.com/channel/UCNl-VAIGiBTgbb-PWY4MBDA

#bangla live news
#ক্রিকেট খেলার খবর
#cricket live 
#cricket news
you can also join us in facebook:https://web.facebook.com/groups/879253245545083/?ref=bookmark

More from this channel