Se Kon Pagal Jay(সে কোন্‌ পাগল যায়) -Debabrata Biswas

2,123 views · Published 21 September 2013 · 2:50 · Indexed 20 September 2026

Channel: Anjan Chakraborty · 2013 · Music

Watch on YouTube

সে কোন্‌ পাগল যায়   যায় পথে তোর,   যায় চলে ওই-একলা রাতে--
তারে   ডাকিস নে   ডাকিস নে তোর আঙিনাতে॥
সুদূর দেশের বাণী ও যে   যায়   যায় বলে, হায়, কে তা বোঝে--
কী সুর বাজায় একতারাতে॥
কাল সকালে রইবে না   রইবে না তো,
বৃথাই কেন আসন পাতো।
বাঁধন-ছেঁড়ার মহোৎসবে
গান যে ওরে গাইতে হবে
নবীন আলোর বন্দনাতে॥

More from this channel