know the full profile of CBI's newly appointed interim Chief M Nageshwar Rao

895 views · Published 24 October 2018 · 0:27 · Indexed 20 September 2026

Channel: ABP ANANDA · 2018 · People & Blogs

Watch on YouTube

সিবিআইয়ের ভারপ্রাপ্ত অধিকর্তা হলেন এম নাগেশ্বর রাও। এর আগে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জয়েন্ট ডিরেক্টর পদে ছিলেন। ১৯৮৬ সালের ওড়িশা ক্যাডারের এই আইপিএস ২০১৫ সালে সিবিআইয়ের চেন্নাই অফিসে জয়েন্ট ডিরেক্টর পদে যোগ দেন। ২ বছর পরে তিনি দিল্লিতে বদলি হন। সিবিআইয়ে যোগ দেওয়ার আগে ওড়িশায় দমকল ও হোম গার্ডের এডিজি পদে ছিলেন এম নাগেশ্বর রাও। বিভিন্ন জেলায় পুলিশ সুপার পদেও কাজ করেছেন তিনি। ডেপুটেশনে সিআরপিএফ-এর দায়িত্বেও ছিলেন এম নাগেশ্বর রাও।

More from this channel