সব প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল পাবে অগ্নিনির্বাপণ যন্ত্র, মিলবে যন্ত্র চালানোর প্রশিক্ষণ
607 views · Published 18 August 2018 · 3:52 · Indexed 29 September 2026
Channel: Ram Dawn · 2018 · Education
জলপাইগুড়ি জেলা প্রশাসন খুব শীঘ্রই প্রথম ধাপে ৫০০টি স্কুলে অগ্নিনির্বাপণ যন্ত্র দেবে। দ্বিতীয় পর্যায়ে বাকি স্কুলগুলিকে ওই যন্ত্র দেওয়া হবে। প্রাইমারি স্কুলে দু’টি এবং আপার প্রাইমারি স্কুলে তিনটি করে অগ্নিনির্বাপণ যন্ত্র দেওয়া হবে। শুধু যন্ত্র দেওয়াই নয়, তার ব্যবহারিক প্রশিক্ষণও স্কুলের শিক্ষকদের পাশাপাশি মিড ডে মিল রান্নার কাজে নিযুক্ত স্বনির্ভরদলের মহিলাদেরকে দেওয়া হবে। ইলেক্ট্রিক, কাঠ, গ্যাস থেকে স্কুলে কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রশাসনের সরবরাহ করা ওই যন্ত্রের সাহায্যেই স্কুলের শিক্ষক, শিক্ষিকা বা রান্নার কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সহজেই আগুন নেভাতে পারবেন। মিল ডে মিলের ওসি সুমন বাগদাস বলেন, শীঘ্রই জেলার ৫০০টি স্কুলে অগ্নিনির্বাপণ যন্ত্র বিলি করা হবে। স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী ও রান্নার কাজে নিযুক্ত মহিলাদের যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হবে। এছাড়াও মিড ডে মিলের জমা ও খরচের হিসেব সঠিক নিয়মে নথিভুক্ত করার কাজে যুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
More from this channel
-
1:08
008. Pressure of liquid depends on hight
-
0:36
010. Cloud from Flight (মেঘমালা)
-
2:34
033. Light and Sound show, Brindavan Garden, Mysuru
-
0:20
035. Playing of a Fish in Aquarium
-
3:52
041. Durga Puja 2016, পুজো পরিক্রমা ২০১৬
-
1:25
058. Amazing Laser Show don't miss it
-
0:43
Nirmal Vidyalaya Saptaha 2017, Torkona Jagabandhu High School
-
2:56
079. Tarapith, তারাপীঠ দর্শন