Woman dies due to electric shock
128 views · Published 30 September 2018 · 0:39 · Indexed 5 October 2026
Channel: Ebela Online · 2018 · News & Politics
পাম্প চালিয়ে স্নানের জল তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পিরপুর গ্রামে। স্থানীয় সূত্রের খবর, মঞ্জু ঘোষ (৪৮) নামের ওই মহিলা রবিবার দুপুরে স্নানের জন্য পাম্প চালিয়ে বাড়ির গ্রিলে জামা কাপড় মেলার সময় বিদ্যুৎপৃষ্ট হন। স্থানীয় মানুষের প্রাথমিক অনুমান, ওই পাম্প থেকেই বাড়ির একাংশ শার্ট সার্কিট হয়ে যাওয়ায় বিদুৎপৃষ্ট হন মঞ্জুদেবী। মঞ্জুদেবীকে বিদুৎপৃষ্ট হতে দেখে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। তড়িঘড়ি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন তাঁরা। এর পরে আহত মঞ্জুদেবীকে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
More from this channel
-
16:57
INTERVIEW OF TALAT AZIZ FOR THE CAMEO IN FITOOR
-
2:12
JAMURIA MODEL STATION
-
0:22
020316 JPG DHUP LEOPARD TRANCULIZE BYTE TANMOY NANDI PUBLIC
-
15:37
PREMIERE OF Y FILMS LOVE SHOTS! WITH PRESS CONFRENCE 02
-
0:44
WMID BOMB RECOVERY VIS
-
1:52
SONALI ARORA CELEBRATE THE ALL NEW HOME DECOR STORE TRESORIE
-
17:37
IRFFAN KHAN SUPPORT A RESIDENTS PROTEST AGAINST 4G MOBILE TOWERS
-
25:16
AAMIR KHAN BIRTHDAY DAY PRESS CONFERANCE