SATV Website Launch - SATV News

2,160 views · Published 28 July 2015 · 2:52 · Indexed 3 October 2026

Channel: SATV · 2015 · News & Politics

Watch on YouTube

SATV Website Launch 
@ House 47, Road 116,
Gulshan-1, Dhaka-1212
Bangladesh
Phone: +88 02 9894500
Fax: +88 02 9895234
Email: [email protected]
Web: http://www.satv.tv

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এসএটিভি অনলাইন এসএটিভি ডট টিভি (www.satv.tv)। সোমবার দুপুরে গুলশানের নিজস্ব ভবনে এর উদ্বোধন করেন এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। এখন থেকে এই অনলাইনের মাধ্যম দেশ বিদেশের সব খবর জানার পাশাপাশি এসএটিভির অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা। জাগোবিডির সৌজন্যে সরাসরি দেখা যাবে এসএটিভি-র সম্প্রচার। তৃতীয় প্রজন্মের প্রযুক্তিনির্ভর টেলিভিশন হিসেবে ২০১৩ সালের ১৯ জানুয়ারি আনুষ্ঠানিক সম্প্রচারে আসে এসএটিভি। তিন বছরের মাথায় চালু হলো নিজস্ব ওয়েবসাইট। FULL HD চ্যানেলটি সম্প্রচারের আসার পর থেকেই দর্শক জনপ্রিয়তা পায়। উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, টেলিভিশনের মতো ওয়েব পোর্টালটিতেও সবশেষ খবর থাকবে, আপলোড করা হবে জনপ্রিয় সব অনুষ্ঠান। সাইটটিকে গতিশীল করতে সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ নজর দেয়ার পরামর্শ দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে এসএটিভির চেয়ারম্যান ফরিদা পারভীন, পরিচালক শিরিন আকতার, শামসুল আলম পান্থ, সায়মা আহমেদ শান্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সালাহউদ্দিন জাকী, উপদেষ্টা আমিনুল ইসলাম, অনুষ্ঠান উপদেষ্টা খ ম হারুনসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

More from this channel