Helpless condition of police in Birbhum
1,189 views · Published 16 December 2018 · 1:29 · Indexed 28 September 2026
Channel: Ebela Online · 2018 · News & Politics
বন্দুক হাতে দাঁড়িয়ে পুলিশকর্মী, আর তাঁকে কার্যত পাত্তা না দিয়েই বোমা হাতে তেড়ে আসছে দুষ্কৃতীরা। চলছে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি। পুলিশের অসহায়তার এই ছবিই দেখা গেল বীরভূমের সদাইপুরে। তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে সদাইপুর থানার সাহাপুর গ্রাম। ঘটনায় এক কিশোর আহত হয়। তার পায়ে বোমার আঘাত লাগে। মূলত এলাকা দখলকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থানে কমব্যাট ফোর্স পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠী রয়েছে। শুক্রবার গ্রামের হাটে এক গোষ্ঠীর অনুগামীর বাইকে ধাক্কা লাগে অন্য গোষ্ঠীর এক অনুগামীর। এই নিয়েই শুরু হয় বচসা। বচসা থেকেই গ্রামের রাস্তায় শুরু হয়ে যায় বোমাবাজি। সাহাপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি এনামুল হকের সঙ্গে তৃণমূল নেতা মবিন খানের দীর্ঘ দিনের বিবাদ। ওই দুই নেতার অনুগামীরাই শনিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।
More from this channel
-
17:37
IRFFAN KHAN SUPPORT A RESIDENTS PROTEST AGAINST 4G MOBILE TOWERS
-
25:16
AAMIR KHAN BIRTHDAY DAY PRESS CONFERANCE
-
1:56
6TH EDITION OF THE ANNUAL IAA OLIVE CROWN AWARDS WITH DIYA MIRZA
-
1:45
TEAM ZUBAAN' HOST SPECIAL SCREENING FOR THEIR FRIENDS
-
1:23
03 04 2015 BIR MURARAI ABHISEK SPEECH2
-
1:47
BADMAN GULSHAN GROVER UNVEILS THE COVER PAGE OF STARDUST
-
2:07
ARPITA AND AYUSH SHARMA LEAVE HOSPITAL WITH NEW BORN SON AHIL
-
1:42
ARJUN KAPOOR HOSTED SPECIAL SCREENING OF HIS FILM KI AND KA