Bengali Recitation | Krishnokoli Aajo | Projukti Bondyopadhyay | Shameek | Subrata Paul

1,242 views · Published 13 October 2017 · 3:42 · Indexed 21 September 2026

Channel: INRECO Entertainment · 2017 · Entertainment

Watch on YouTube

ফর্সা হবার ক্রীম বাজারে বেস্টসেলার, মেয়েদের গায়ের রঙ নিয়ে এখনো অনেক দৈন্য আমাদের মনে... বিয়ের সম্বন্ধ করতে গিয়ে সবার আগে চোখ টানে গায়ের রঙ...
অথচ এই আমরাই মা কালীকে বিপুলভাবে পূজা করি... কদিন পরেই শ্রী শ্রী শ্যামা পূজা... মায়ের পূজা ধূমধাম করে হবে... কিন্তু কৃষ্ণকায়া মেয়েরা আজও রংয়ের খেলায় হেরে ভূত...
হ্যাঁ, এই ২০১৭ তেও...

আচ্ছা নিরপেক্ষ ভাবে দেখুন তো, ঘুম ভেঙ্গেই কোনো কৃষ্ণকলিকে পাশে শুয়ে থাকতে দেখলে আপনার কেমন লাগবে? গভীর আবেগে তার মাথায় হাত বুলিয়ে দিতে পারবেন ?
সমুদ্রতটে বসে কোনো কৃষ্ণ সুন্দরীর চোখে চোখ রেখে আবেগ ভরা কথা ভাবতে পারবেন ? যদি সবগুলো প্রশ্নের উত্তর ' হ্যাঁ ' হয় তাহলে আপনি সত্যিকারের প্রেমিক ! একজন বর্ণ গবেষক কখনোই প্রেমিক হতে পারে না।

আমাদের সমাজে কালো মেয়ে জন্মাতে না জন্মাতেই তার গায়ের রঙের কারণে তাকে হীনমন্যতা শেখানো হয়। রবীন্দ্রনাথের যুগ না হয় বাদ দিলাম, এই একুশ শতকেও গায়ের রং কালো হলে "মেয়ের বিয়ে কী করে হবে, একে আদৌ পার করা যাবে কি যাবেনা " এই ভাবনায় কাহিল হতে হয় বাবা-মা-কে। জন্মের পর থেকেই এক অসমাপ্ত যুদ্ধ চলে মেয়েকে ফর্সা করার পেছনে। কাঁচা হলুদ, দুধের সর, ফর্সা হবার ক্রীম, শত রকমের এইবাটা সেইবাটা - এর কোনো শেষ নেই।হাজার স্বপ্ন ধূলিসাৎ হয় কালো রঙের চামড়ার আড়ালে।
 
এই পিতাই যদি তার কন্যার কালো কপালে চুমু খেয়ে বলতেন, "নীল রঙের শাড়ি পরলে আমার ব্ল্যাক প্রিন্সেসটাকে জলপরীর মতো লাগে ।" এই মা যদি তার কালো মেয়েকে বলতেন " ঝিলের টোল-পড়া জলের মত তার টলটলে মায়াময় মুখ।" তাহলে মেয়েটা হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে অকারণেই বিষণ্ণ হতো না! বিষণ্ণ জলপরী হয়তো আর দশটা মেয়ের মত বেড়ে উঠতো।

ভালবাসা যে দিতে জানে সে কেন ভালবাসা পাবেনা?হয়তো তার উপরে একটু ভালবাসার দৃষ্টি  কেউ রাখবে বলে সারাটি জীবন "কালো মেয়ে" নামক এক জল ছাপ পিঠে লাগিয়ে অন্যকে ভালবেসে গেছে । হয়তো বলা হয়না তার মুখ ফুটে, সমাজ তাকে শিখিয়েছে,দেখিয়েছে - এত বঞ্চনা, এত লাঞ্ছনা। তবু সে ভালবাসে।

একটা কথা মনে পড়ে গেল-

"অন্ধকারে একজন সুন্দরী মেয়ে যেমন
কালো মেয়েও তেমন,
পার্থক্য টা শুধু আলোতে"।

Recitation - Krishnokoli Aajo
Album - Krishnokoli Aajo
Artist - Projukti Bondyopadhyay
Lyricist - Subrata Paul
Music - Shameek Kundu
Studio - Dev (Fusion Pro)
Mixing - Soumen Paul
Music Programming - Shameek Kundu
Editing, Sound Designing & Music Concept - Subroto Bondyopadhyay

Label: INRECO

Know More Visit us at
http://www.facebook.com/inreco.hindusthan
https://www.youtube.com/user/janaganain
http://www.youtube.com/user/TheVintageGlory
https://www.youtube.com/user/ClassicalCarnatic
https://www.youtube.com/user/GoldenHitSongs
https://twitter.com/inrhind
http://www.inreco.in

More from this channel