Swapna Chottopadhyay got shelter in oldage home for West Bengal government's initiative

139 views · Published 13 November 2018 · 0:31 · Indexed 1 October 2026

Channel: Ebela Online · 2018 · News & Politics

Watch on YouTube

এদিন সকালেই প্রতিবেদনে প্রকাশ পেয়েছিল, পাঁচ মাস ধরে হাওড়া স্টেশনে অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছিলেন ৫৯ বছরের স্বপ্না চট্টোপাধ্যায়। সোমবার হাওড়া জিআরপি তাঁকে উদ্ধার করে। জানা গিয়েছিল তাঁকে কোনও হোম বা বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করতে চায় রেল পুলিশ। মঙ্গলবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই, অভাবনীয় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

জিআরপি-এর তরফ থেকে পরিকল্পনা ছিল ৫৯ বছর বয়েসি স্বপ্না চট্টোপাধ্যায়কে আদালতে তুলে কোনও বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হবে। কিন্তু এবেলা.ইন ও অন্যান্য সংবাদমাধ্যমের সংবাদের জেরে সাড়া পড়ে যাওয়ায় টনক নড়ে প্রশাসনের। নবান্ন থেকে জিআরপিকে জানানো হয় এই মহিলার দায়িত্ব নিতে চায় রাজ্য সরকার।

মহিলাকে নিয়ে আদালতে যাওয়ার সময়েই হাওড়া সিটি পুলিশ কৌশিক বন্দ্যোপাধ্যায় ফোন পান রাজ্য সরকারের তরফ থেকে। গাড়ি ঘুরিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষার পরে জেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে নিয়ে যাওয়া হয় উদয়নারায়ণপুরের এক বৃদ্ধাশ্রমে। 

ছেলে দায়িত্ব নেয়নি। স্বপ্না চট্টোপাধ্যায়ের সামগ্রিক সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে রাজ্য সরকার।

More from this channel