Turkey Bird | Wild Turkey Farm | Tarki Murgi Palon | Pet Turkey.
190 views · Published 10 December 2018 · 6:55 · Indexed 23 September 2026
Channel: AnantaArtBD · 2018 · People & Blogs
পোল্ট্রি সেক্টরের এক নতুন সংযোজন হচ্ছে টার্কি। ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমইে জনপ্রিয় হয়ে উঠছে টার্কি মুরগীর পালন। প্রায় ৩ বছর আগে ব্রাহ্মণবাড়িয়াতে এটির যাত্রা শুরু। অধিক লাভজনক হওয়ায় অনেকেই ঝ্্ুঁকছেন এ পেশার দিকে। টার্কির খামার থেকে প্রতি মাসেই আয় হচ্ছে ১ থেকে দেড় লক্ষ টাকা। প্রানি সম্পদ বিভাগ বলছে টার্কি খামারীরা প্রয়োজনী ঋন পেলে এ ধরনের খামারের প্রসার ঘটবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জালাল উদ্দিন রুমির রিপোর্ট ভয়েসওভারঃ ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর গ্রামের বিদেশ ফেরত ইকরামের জীবন বদলে দিয়েছে টার্কির খামার। প্রথমে ইউটিউবের মাধ্যমে সন্ধান পেয়ে স্ত্রীকে সাথে নিয়ে শুরু করেন টার্কি মুরগীর পালন। বেকারত্ব ঘোচাতে ২০টি টার্কি দিয়ে যাত্রা শুরু করলেও এখন তার খামারে টার্কির সংখ্যা ৩শ টি। খামার থেকে তার মাসিক আয় হচ্ছে ১ থেকে দেড় লক্ষ টাকা। এতে করে পরিবারটি এখন অর্থনৈতিকভাবে অনেকটাই স্বচ্ছল। ইকরামের সফলতায় অনেক যুবকই এখন খামারের দিকে আগ্রহী হয়ে উঠছে।