প্রচারণায় নীরব বিএনপি, এগিয়ে আওয়ামী লীগ | Election Campaign
3,443 views · Published 17 December 2018 · 2:04 · Indexed 8 October 2026
Channel: SOMOY TV · 2018 · People & Blogs
প্রচলিত আছে ফেনী শহর যার জেলায় রাজনৈতিক মাঠে শক্তি তার। আর এই শক্তির লড়াইয়ে ফেনী-২ আসনে বরাবরের মতো এগিয়ে আওয়ামী লীগ। প্রচার প্রচারণায় তারা মাঠে এগিয়ে থাকলেও দৃশ্যমান প্রচারণায় মাঠে নেই বিএনপি। তারা প্রতিবন্ধকতার কথা বললেও জেলা রিটার্নিং কর্মকর্তার দাবি, কোনো অভিযোগ নেই তার কাছে। গত ১১ ডিসেম্বর প্রচারণার প্রথম দিন থেকে ফেনী-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দিন হাজারী নৌকা প্রতীক নিয়ে ছয়দিনে ১২টি ইউনিয়নের মধ্যে ১১টিতে নির্বাচনী জনসভা করেছেন। বাকি সময়ে নির্বাচনী জনসভার ছক করে রেখেছেন পৌরসভার ১৮টি ওয়ার্ডে। চলছে তাদের মাইকিং। ঝুলছে পোষ্টার ব্যানার ফেস্টুন। অপরদিকে বিএনপি প্রার্থী জয়নাল আবেদিন ধানের শীষ প্রতীক পেয়ে প্রথমদিন ফেনী শহরের আধ্যাত্মিক স্থপতি সৈয়দ আমির উদ্দিন প্রকাশ পাগলা মিয়ার মাজার জিয়ারত ও বিজয় দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। এছাড়া বিএনপির প্রচার-প্রচারণা ও গণসংযোগের তেমন কোনো চিত্র দৃশ্যমান নয়। এদিকে প্রচারণায় প্রতিবন্ধকতার অভিযোগ করে ফেনী জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আবু তাহের দুষলেন সরকারি দলকে। তিনি বলেন, জনসংযোগ করতে পারছি না। সরকার দলের সন্ত্রাসীর আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। মিথ্যা মামলায় পুলিশ তাদের গ্রেফতার করছে। অবশ্য আওয়ামী লীগের প্রার্থী জানিয়েছেন বিএনপি নিজেদের বিরোধ চাপা দিতে মিথ্যাচার করছে। ফেনী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেন, তাদের মধ্যে অন্তঃকোন্দল আছে। বিএনপির মধ্যেই তারা একে অপরের প্রতিপক্ষ। তবে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার দাবি, প্রচার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে এমন কোনো অভিযোগ কেউ করেনি। এই আসনে দশম সংসদ নির্বাচনের পর ৪৭ হাজার ৯৭৪ জন নতুন ভোটার যোগ হয়ে এবার ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৭৭১ জন। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.somoynews.tv "SOMOY TV" is the Most Reliable News Source and Leading 24/7 News Based TV Channel in Bangladesh ==================== Somoy TV has the sole rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except SOMOY TV (SOMOY Media Limited). This Channel is the Based on News and Current Affairs. The uploaded all contents are Made by our own team. Also Sometimes We are using some Third-Party materials where we have the specific authorization and permission to use this on YouTube. Stay Connected with us: ==================== "SOMOY TV (Somoy Media Limited)" is the Leading 24/7 News Based TV Channel in Bangladesh. Website: http://www.somoynews.tv Google Plus: https://plus.google.com/+somoytvnetupdate YouTube: http://www.youtube.com/somoytvnetupdate Facebook: http://www.facebook.com/somoynews.tv Twitter: http://www.twitter.com/somoytv
More from this channel
-
2:22
রোগীদের জিম্মি নিয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছে ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স মালিকরা | DMC | Somoy TV
-
2:17
এসডিজি বাস্তবায়নে আঞ্চলিক সহযোগিতার নানা দিক নিয়ে সিপিডির সেমিনার | BD Business News Update
-
0:13
বিশ্বসেরা ১০টি গ্রিন কারখানার মধ্যে ৭টি বাংলাদেশের | বাংলাদেশ এখন | Bangladesh Ekhon
-
2:37
সিলেটে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচের আভাস | Sports News
-
1:03
দিনাজপুর জনপদের কথা | www.somoynews.tv
-
2:56
'আদালতে বিচারাধীন বিষয়ে রাজনৈতিক বক্তব্যের কোন সুযোগ নেই' | Niko Agreement Update | Somoy TV
-
2:51
কলঙ্কজনক ফুটবল! | নানা বিতর্কের মধ্যেও চ্যাম্পিয়ন আবাহনী | Bangladesh Federation Cup | Somoy TV
-
0:29
ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের সঙ্গে জড়িতদের মনোনয়ন না দেয়ার আহ্বান | Chottogram News | Somoy TV