MYMENSING RICE GODOWN

238 views · Published 9 December 2015 · 1:57 · Indexed 20 September 2026

Channel: SATV · 2015 · News & Politics

Watch on YouTube

হাজার হাজার মণ বোরো চাল পড়ে আছে ময়মনসিংহের চালকল মালিকদের গুদামে। বোরো মৌসুম শেষ হয়ে আমন মৌসুম শুরু হলেও ভারতীয় চাল আমদানীর কারণে মালিকরা এসব বোরো চাল বিক্রি করতে পারছেন না। এতে লোকসানের মুখে এরইমধ্যে বন্ধ হয়ে গেছে অর্ধেক চালকল। বাকিরাও ধারদেনা করে ব্যাংকের ঋণের কিস্তি শোধ করছেন। ফলে এবারের আমন ধান কেনা নিয়ে সংশয়ে আছেন চালকল মালিকরা। পাশাপাশি কাজ না থাকায় বিপাকে পড়েছে কয়েক হাজার চালকল শ্রমিক।

More from this channel