দেশে বসে ভারতের নিন্দা করলেন মাহিরা খান ! Raees Actress Mahira Khan Bold Comments on India

1,608 views · Published 2 January 2017 · 1:21 · Indexed 2 October 2026

Channel: Star Golpo · 2017 · Entertainment

Watch on YouTube

Raees Actress Mahira Khan Bold Comments on India 

একদিকে তিনি বলিউডে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন৷ নতুন বছরে তাঁর প্রথম বলিউডি ছবি মুক্তি পেতে চলেছে৷ প্রথম বলিউডি ছবিতেই মাহিরা খান কাজ করার সুযোগ পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে৷ কিন্তু এরপরেও বলিউড এবং ভারত সম্পর্কে খারাপ মন্তব্য করলেন পাক অভিনেত্রী মাহিরা খান৷ আর মাহিরা খানের এহেন বক্তব্য প্রকাশ্যে আসায় উত্তেজনা ছড়িয়েছে দেশ জুড়ে৷

সম্প্রতি অভিনেত্রী মাহিরা খানের একটি সাক্ষাৎকার ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে৷ এই সাক্ষাৎকারে মাহিরা নিজের দেশের বড়াই করতে গিয়ে ভারতের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেন৷ তিনি বলেছিলেন, “পাকিস্তানের কখনও ভারতের থেকে কিছু শেখার নেই৷ পাকিস্তানের সিনেমার বলিউডের থেকে কিছু শেখার নেই৷ আমরা বলিউড নই৷”

অথচ এই মাহিরাই এখন বলিউডে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন৷ তাঁর শাহরুখের বিপরীতে অভিনয় করার জন্যই মুক্তির আগে রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছে কিং খানের আগামী ছবি ‘রইস’৷

মাহিরার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসায় আবারও সমস্যায় পড়তে পারে ‘রইস’, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷ বলিউড নিয়ে এত বিদ্বেষ থাকা সত্ত্বেও কেন বলিউডে কাজ করতে এলেন মাহিরা, তা নিয়েও উঠছে প্রশ্ন৷
*** ANTI-PIRACY WARNING ***
This content is Copyright to Star Golpo. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

Star Golpo Official YouTube Channel : http://youtube.com/StarGolpo

Official facebook page : https://www.facebook.com/StarGolpo

Official Twitter : https://twitter.com/stargolpo

Official Website : http://www.stargolpo.com

More from this channel